ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে চাঁদা দাবি ও হামলার অভিযোগ তুলে সাংবাদিকের সংবাদ সম্মেলন, আসামি গ্রেপ্তারের দাবি

সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৬:০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
banglasomoy24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখিপুরে জমি কেনাকে কেন্দ্র করে চাঁদা দাবি ও হামলার অভিযোগ তুলে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডে-এর সখিপুর উপজেলা প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম নাহিদ।

রোববার (১৯ জুলাই) বিকেলে সখিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এসডিএস মোড় এলাকায় ৬ দশমিক ২৫ শতাংশ জমি কেনার পর থেকেই স্থানীয় ফজলুল হক বাচ্চু তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ১২ জুলাই তার ওপর হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

নাহিদের ভাষ্য, এ ঘটনায় তিনি সখিপুর থানায় মামলা দায়ের করেছেন। তবে মামলার প্রধান আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং টাঙ্গাইলের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সখিপুরে চাঁদা দাবি ও হামলার অভিযোগ তুলে সাংবাদিকের সংবাদ সম্মেলন, আসামি গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০৬:০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬