ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায়-অপকর্মের অভিযোগে তক্তারচালা বাজারে রিপনের বিরুদ্ধে মানববন্ধন

সখিপুর (টাংগাইল) সংবাদদাতা:
  • আপডেট সময় : ০১:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
banglasomoy24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযুক্ত রিপন ব্যবসায়ী ও স্থানীয়দের বিরুদ্ধে একাধি মিথ্যা  মামলাও করেছে রিপন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে তক্তারচালা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তক্তারচালা বাজারের বণিক ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রিপন নামে এক ব্যক্তির করা চাঁদাবাজির অভিযোগের কারণে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, অভিযোগটি সঠিক নয়। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, ওই ব্যক্তিকে ঘিরে এলাকায় বিভিন্ন সময় মাদকসংক্রান্ত কর্মকাণ্ড, হয়রানি ও বিরোধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কেউ অপরাধ করে থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু নিরীহ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না।’ তাঁরা চাঁদাবাজির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদ্‌ঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম জসীম উদ্দিন, তক্তারচালা নতুন বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, হাতীবান্ধা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, তক্তারচালা হোমিও কলেজের প্রতিষ্ঠাতা ডা. এম এ গণি, মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, ব্যবসায়ী, কবি ও গীতিকার আনিসুর রহমান খান প্রমুখ।

মানববন্ধন শেষে বক্তারা সংশ্লিষ্ট অভিযোগের দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সখিপুরে চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায়-অপকর্মের অভিযোগে তক্তারচালা বাজারে রিপনের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০১:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬