ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিখিত আবেদন ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সখিপুর পৌর আ’লীগের পদ ছাড়লেন রফিকুল ইসলাম

সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
banglasomoy24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে টাঙ্গাইলের সখিপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রফিকুল ইসলাম রফিক। একই সঙ্গে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্ট…

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি। রফিকুল ইসলাম সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ফেসবুক স্ট্যাটাসে রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ। দীর্ঘদিনের অসুস্থতার পাশাপাশি পারিবারিক সমস্যার কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে তিনি স্বেচ্ছায় সখিপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ এবং ২ অক্টোবর ২০২৬ থেকে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের ঘোষণায় তিনি উল্লেখ করেন, তাঁর এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা অন্য কোনো কারণ নেই। নিজের শারীরিক ও পারিবারিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
স্ট্যাটাসে রফিকুল ইসলাম তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন দেওয়া সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সবার কাছে দোয়া কামনা করেন।

পদত্যাগের বিষয়ে তিনি সখিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবর তার স্বাক্ষরিত একটি লিখিত আবেদনও বিভিন্ন মাধ্যমে প্রকাশ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লিখিত আবেদন ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সখিপুর পৌর আ’লীগের পদ ছাড়লেন রফিকুল ইসলাম

আপডেট সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬