সখিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
- আপডেট সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এর বাস্তবায়নে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম।
রবিবার (২৮ জুন) সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন রুমি, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মোঃ. আতোয়ার রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মন্জুরুলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্যান্য চিকিৎসক স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে আসাঅভিভাবকরা তাদের শিশু সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখিপুরে ৪৪ হাজার শিশুকে এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস বয়স হতে পাঁচ বছরের কম বয়সি শিশুদের সখিপুর উপজেলায় অবস্থিত বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, উপ স্বাস্থ্য কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একইদিন বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হবে।









