ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে বিএনপি নেতার হামলায় যুবলীগ নেতা আহত

মোহাম্মদ রাহাব
  • আপডেট সময় : ০৩:০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ৪১৮ বার পড়া হয়েছে
banglasomoy24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখিপুর উপজেলা পৌরসভা এলাকায় বিএনপি নেতার হামলায় পৌর যুবলীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, আজ বুধবার ( ২৩ নভেম্বর  ২০২২) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাহারতা দক্ষিণপাড়া মিলপার এলাকায় ১ নম্বর ওয়ার্ড পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা স্থানীয় একটি দোকানে চা পান করতে গেলে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল গনী ও তার ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেকিন সিয়ামের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে সালেকিন সিয়াম ও তার সহযোগীরা জুয়েল রানার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। পরে হাজী আব্দুল গনী ঘটনাস্থলে এসে হামলায় যোগ দেন বলে স্থানীয়রা জানান। এতে জুয়েল রানা গুরুতর আহত হন।

পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হামলার সময় জুয়েল রানার বাম হাতের কনুইতে ফ্র্যাকচার(হাড়ে ফাটল)দেখা দিয়েছে। তার হাতে ব্যান্ডেজ করা হয়েছে এবং উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

আহত জুয়েল রানা জানান, ২০২১ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সখিপুর পৌরসভা নির্বাচনে তিনি দলীয় নির্দেশনায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম (শফি) বি.এ-এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হাজী আব্দুল গনী। নির্বাচনে পরাজয়ের পর থেকেই গনী ও তার ছেলে তার প্রতি ক্ষোভ পোষণ করে আসছিলেন এবং বিভিন্ন সময় হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, সেই বিরোধের জের ধরেই ২৩ নভেম্বর সকালে চায়ের দোকানে নির্বাচনের প্রসঙ্গ তুলে সালেকিন সিয়াম ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায় এবং পরে হাজী আব্দুল গনীও হামলায় যোগ দেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে ফোনে যোগাযোগ করলে তারা কথা বলতে অনাগ্রহী প্রকাশ করে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সখিপুরে বিএনপি নেতার হামলায় যুবলীগ নেতা আহত

আপডেট সময় : ০৩:০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২