ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে ১ঘন্টার ব্যবধানে দুই মেয়র প্রার্থী বিএনপি নেতার হোয়াটসঅ্যাপ হ্যাক

সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
  • আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩২৭ বার পড়া হয়েছে
banglasomoy24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  1. টাঙ্গাইলের সখিপুরে বিএনপি’র দুই নেতার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে বলে জানা যায়।তাঁরা দুজনেই আগামী নির্বাচনে সখিপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী । ওই দুই বিএনপি নেতার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে হ্যাকাররা তাদের বিভিন্ন পরিচিত হোয়াটসঅ্যাপ আইডিতে টাকা চেয়ে খুদে বার্তা দিয়েছে বলেও জানা যায়।নাসির উদ্দিনের আইডি থেকে খুদেবার্ত পেয়ে ইতোমধ্যে এক প্রবাসী ১৫ হাজার টাকা দিয়েছে বলেও জানা যায়। 

বুধবার (২৯ জুলাই) দুপুরের দিকে তাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয় বলে জানা যায়।

এ বিষয়ে ওই দুই বিএনপি নেতা বিব্রত কর পরিস্থিতিতে পড়েছেন বলেও জানা গেছে। তাঁরা তাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্কতামূলক স্ট্যাটাসও দিয়েছেন।

যাদের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে তাঁরা হলেন সখিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. খলিলুর রহমান।তাঁরা দুজনেই আগামী নির্বাচনে  সখিপুর পৌরসভার মেয়র প্রার্থী বলেও জানা যায়।

এ বিষয়ে সখিপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. খলিলুর রহমান বলেন,আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার পরে পরিচিত বিভিন্নজনকে টাকা চেয়ে মেসেজ দেওয়া হয়েছে।তবে এখনো পর্যন্ত আমার পরিচিত কেউ ওই চক্রের কাউকে কোন টাকা দেয় নাই।

সখিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন এ বিষয়ে বলেন, আজ দুপুর দেড়টার দিকে আমি প্রথম বুঝতে পারি আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে। দেশের বাহির থেকে আমার পরিচিত অনেকেই আমাকে ফোন দিয়ে সতর্ক করেছেন এবং টাকা চাওয়ার বিষয়টি জানিয়েছে। সিঙ্গাপুর প্রবাসী আমার এক ঘনিষ্ঠজন আমার হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে জরুরী কারণ দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা চাওয়ায় কোন যাচাই-বাছাই না করেই ১৫ হাজার টাকা পাঠিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি এ বিষয়ে সখিপুর থানায় অতি দ্রুত একটি সাধারণ ডায়েরি করবো এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।

জানতে চাইলে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, এ বিষয়ে থানায় লিখিতভাবে কেউ অবহিত করে নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সখিপুরে ১ঘন্টার ব্যবধানে দুই মেয়র প্রার্থী বিএনপি নেতার হোয়াটসঅ্যাপ হ্যাক

আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬