সখিপুরে উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ীদের সাথে আযম খানের মত বিনিময়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের সখিপুরে উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. আহমেদ আযম খান।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২ টায় সখিপুর পৌর শহরের রফিক কনভেনশন হলে এ মত বিনিময়ে অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনি সখিপুর উপজেলার পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন। আগামীতে এ খাতে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ সময় সখিপুর উপজেলার বিভিন্ন এলাকার পোল্ট্রি ডিলার ও ব্যবসায়ীসহ বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









