সখীপুরে “ডিঅমস্” অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৪৬৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ডিগ্রি, অনার্স, মাস্টার্স, স্টুডেন্টস্ ,(ডিঅমস্) অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।সোমবার (২৮ জুলাই) সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
তানভীর শাহরিয়ার’কে সভাপতি ও মনজুরুল ইসলাম মিলন’কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, সহ-সভাপতি মো. ফরিদ হাসান,মো. লিমন হাসান, মারুফ রায়হান, তাবাসসুম আফরিন রিয়া, শহিদুল ইসলাম পারভেজ ও মাসুম বাবুল। যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াল আরিয়া, তৌহিদুল ইসলাম, জিহাদ আল রাজি, আল মামুন চৌধুরী, মিজানুর রহমান, ইউসুফ হাসান ও নাহিদ হাসান। সাংগঠনিক সম্পাদক আহসান আকাশ। সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব রাব্বি, সোহান তালুকদার, সোহাগ আহমেদ, মারুফ শিকদার, মাহমুদুল হাসান মারুফ ও মঈন খান। দপ্তর সম্পাদক আল-আমিন, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম রাফি, অর্থ বিষয়ক সম্পাদক মাহদি হাসান ইমন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন আল মামুন, ধর্ম ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, হরেরা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল রানা, সমাজসেবা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন আশিকুর রহমান মো. রাইসুল ইসলাম রাজু ও আতিক হাসান।
উল্লেখ্য, গত ৮ জুন তানভীর শাহরিয়ার’কে সভাপতি ও মনজুরুল ইসলাম মিলন’কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠিত হয়। আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট পুরনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।









