ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে “একটি গাছ, একটি ভবিষ্যৎ” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
banglasomoy24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখীপুরে “একটি গাছ, একটি ভবিষ্যৎ” প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) সখীপুর উপজেলা টিমের উদ্যোগে আয়োজিত এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে প্রতিমা বঙ্কী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা পালন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তোলা। ইভেন্টে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরিবেশপ্রেমীরা উপস্থিত থেকে সমর্থন জানান।

আয়োজক দলের পক্ষ থেকে জানানো হয়, শুধু গাছ রোপণ নয়, বরং প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতেও একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

“ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর প্রতিনিধিরা বলেন,আজ একটি গাছ, সারাজীবনের নিঃশ্বাস। এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি। তরুণদের মধ্য দিয়ে আমরা পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে চাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সখীপুরে “একটি গাছ, একটি ভবিষ্যৎ” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫