সখীপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান
- আপডেট সময় : ০৭:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৬জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় স্থানীয় হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি শপথ পাঠ করান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী।
উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঞা,সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার,উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেলিম আল মামুন, ও উপজেলা এনসিপির আহ্বায়ক ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।









