সখীপুরে লাবীব গ্রুপ ক্রিকেট প্রিমিয়ার লীগ-২৫ ফাইনাল খেলা
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
- আপডেট সময় : ০৫:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে

সখীপুরে লাবীব গ্রুপ ক্রিকেট প্রিমিয়ার লীগ-২৫ এর ফাইনাল খেলায় আগামী ১৭-মে শনিবার সকাল ১০ টায় আলফা স্কোয়াডের হয়ে মাঠ মাতাতে আসছেন অলরাউন্ডার নাসির হোসেন ও আলভী আহমেদ অন্যদিকে রেভেল রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন জাতীয় দলের অলরাউন্ডার সাইফুদ্দিন ও আবাহনীর ওপেনার শাহরিয়ার কমল।
আমন্ত্রিত অতিথি জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন ও সাবেক ওপেনার জাবেদ ওমর বেলিম। টাঙ্গাইলের সখীপুরের সৃষ্টিসংঘ মাঠের ওই ফাইনাল খেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।










