ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে ৫শত পিস ইয়াবাসহ ডিবি’র হাতে গ্রেফতার ৩

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
  • আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২১০ বার পড়া হয়েছে
banglasomoy24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখীপুরে ডিবি পুলিশ টাঙ্গাইলের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৫শত পিস ইয়াবাসহ রুবেল (৩৩), রিজন(২৩) ও হাসান(২২) নামের ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

খোঁজ নিয়ে জানা যায়,সোমবার (১৬জুন) বিকাল ৪টার দিকে পৌর শহরের ৩নম্বর ওয়ার্ড সিকদার রোডে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টাঙ্গাইল একটি বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে ৫শত পিস ইয়াবাসহ তিন মাদকসেবী ও মাদক কারবারিকে গ্রেফতার করে টাঙ্গাইল ডিবি কার্যালয়ে নিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে সাংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবি পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার স্থানীয়রা জানান, রুবেল এক সময় অনেক ভালো ছেলে ছিল। দীর্ঘদিন যাবত রুবেলের কথাবার্তা, চলাচল এবং কাজকর্ম এলোমেলো ছিল। বছর খানেক যাবত বাসায়ও কম থাকে। তবে রুবেল বাসায় আসলে বিভিন্ন পরিচিত-অপরিচিত মানুষের আনাগোনা দেখা যায়।ও এতটা খারাপ হয়েছে তা আমরা কখনো ভাবি নাই।

এবিষয়ে সখীপুর থানার সাব ইন্সপেক্টর (সেকেন্ড অফিসার) এস আই মোশাররফ হোসাইন বলেন, বিষয়টি আমিও শুনেছি। তবে ডিবি পুলিশ এবিষয়ে সখীপুর থানায় কোন কিছু জানায় নাই। ডিবি পুলিশ আমাদের কাছে হস্তান্তর করলে আমরা বিস্তারিত বলতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সখীপুরে ৫শত পিস ইয়াবাসহ ডিবি’র হাতে গ্রেফতার ৩

আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫