সখীপুরে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানে লাবীব গ্রুপের অনুদান
- আপডেট সময় : ০৫:১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক পর্যায়ের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬০ লক্ষ টাকা অনুদান দিয়েছে লাবীব গ্রুপ। সোমবার (৫ মে) বিকেলে উপজেলা হলরুমে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য দেন মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরাব ফজলুর রহমান, লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির, মধুমতি ব্যাংক সখীপুর উপজেলা শাখা ব্যবস্থাপক মো.জাহিদুল ইসলাম প্রমুখ।
জানা যায়, মধুমতি ব্যাংক সিএসআর প্রোগ্রামের আওতায় ৪০ টি ও লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে ২০টি সহ মোট ৬০ টি শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
উপজেলার একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম হাবিব এবিষয়ে বলেন, লাবীব গ্রুপ প্রতিনিয়ত ভালো কাজের সঙ্গে থাকে। ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ টাকা করে অনুদানে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন লাবীব গ্রুপ।
এবিষয়ে লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির বলেন, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর স্যার সখীপুর-বাসাইলের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে ২৫ বছর যাবৎ কাজ করছেন। তার ধারাবাহিকতায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।










