ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু,আহত ২

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
  • আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ৩০৭ বার পড়া হয়েছে
banglasomoy24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে পড়ে ঝুমা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরো দুই জন।

শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার কালিদাস তেঁতুলিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝুমা ওই এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।

পরিবারসূত্রে জানা যায়, বেলা আনুমানিক  ৪ টার দিকে ঝুমা তার খেলার সাথী মিজান(৬) ও মারিয়ার(১০) সাথে বাড়ির পাশে থাকা একটি পুকুরের পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ৩ জনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঝুমাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত মিজান সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মারিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।

এবিষয়ে স্থানীয়রা জানায়, তিনজন শিশু যে পুকুরটিতে পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছে ওই পুকুর থেকে স্থানীয় মাটি ব্যবসায়ীরা মাটি বিক্রি করেছে। তারপরও শিশুদের বিষয়ে আমাদের সর্বদা সতর্ক থাকা উচিত।

এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সখীপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু,আহত ২

আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫