ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে জমি দখলচেষ্টা ও মিথ্যা চাঁদাবাজি মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৬:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
banglasomoy24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখিপুরে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, হামলা এবং মিথ্যা চাঁদাবাজি মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সুফিয়া ইসলাম নামে এক নারী। তিনি অভিযোগ করেন, স্থানীয় এক সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।

সোমবার (২০ জুলাই) বিকেল পাঁচটার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্যাপ্টেন মোড় এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুফিয়া ইসলাম বলেন, গত ১২ জুন দুপুরে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রী, স্বজন ও ১০-১৫ জন সহযোগী নিয়ে তাদের ভাড়াকৃত বাড়িতে গিয়ে দোকানের তালা কেটে দখলের চেষ্টা করেন। খবর পেয়ে তার স্বামী ফজলুল হক বাচ্চু ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তার স্বামীর ওপর হাতুড়ি দিয়ে হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি তার শ্বশুর ও স্বামীর বৈধভাবে ক্রয়কৃত পৈতৃক সম্পত্তির অংশ। অতীতে জমির একটি অংশ বিভিন্নভাবে বেদখল হলেও সরকার পরিবর্তনের পর তারা আইনগত প্রক্রিয়ায় জমি উদ্ধারের উদ্যোগ নেন। বর্তমানে ওই জমি নিয়ে আদালতে ১৪৪ ধারার মামলা বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তি সাংবাদিক পরিচয়ের প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। ওই মামলায় সুফিয়া ইসলাম, তার পরিবারের সদস্য এবং বাড়ির ভাড়াটিয়াদেরও আসামি করা হয়েছে। তার দাবি, মামলা দিয়ে হয়রানি করে সম্পত্তি দখলের পথ সুগম করাই ছিল এর উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে একাধিক মামলা থাকার যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। অতীতে রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে দুটি মামলা হলেও আটটি মামলা থাকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন সুফিয়া ইসলাম।

তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, গত রবিবার (১৯ জুলাই)  প্রভাবশালী ব্যক্তি আখ্যা দিয়ে ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবির অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সখিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সাংবাদিক ও বণিক নেতা নজরুল ইসলাম নাহিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সখিপুরে জমি দখলচেষ্টা ও মিথ্যা চাঁদাবাজি মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬